সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সাথে থাকবে —আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসকের চেষ্টায় অল্পের জন্য বেঁচে গেলো সাপে কাটা যুবক চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো। সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সাথে থাকবে —আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন, রামু (কক্সবাজার) প্রতিনিধি

“কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সাথে আছে, রামুতেই থাকবে। আপনারা যেতে চাইলেও আমরা আপনাদের ছাড়বোনা, আপনারা শান্ত থাকুন। উপরোক্ত কথাগুলো বলেছেন আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি। রবিবার (১৬ আগস্ট) বিকালে রামু উপজেলা বাঁকখালী অডিটোরিয়াম
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। কাউয়ারখোপ ইউনিয়নবাসী আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, জনমত যাচাই না করে কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলের কাউয়ারখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়া ও ঈদগড় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা “বাঁকখালী” গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। কাউয়ারখোপ ইউনিয়নবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হওয়ার পর কাউয়ারখোপ ইউনিয়ন কে নতুন উপজেলা বাঁকখালীতে যুক্ত করার প্রতিবাদে
শনিবার বিকেল ৩টায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কাউয়ারখোপ ইউনিয়নবাসীর মতামত ও জনমত উপেক্ষা করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ গ্রহণ করা হলে তা স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সঙ্গে প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে সম্পৃক্ত। তাই কাউয়ারখোপ ইউনিয়নকে কোনোভাবেই রামু উপজেলা থেকে বিচ্ছিন্ন করে নতুন উপজেলার সঙ্গে যুক্ত করা যাবে না।
সভায় উপস্থিত কাউয়ারখোপবাসী ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন—
“আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো।”
তারা জনমত যাচাই ছাড়া কাউয়ারখোপ ইউনিয়নকে প্রস্তাবিত বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ বন্ধ করে কাউয়ারখোপ ইউনিয়নকে রামু উপজেলার সঙ্গেই বহাল রাখার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews