
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নির্দেশনার আলোকে চকরিয়া থানার উদ্যোগে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজারে মাদকবিরোধী র্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭আগস্ট) দুপুরের দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত কর্মসূচি অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, ধর্মীয় পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাদকবিরোধী র্যালিটি ডুলাহাজারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে ডুলাহাজারা বাজারে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি (তদন্ত) নুরে আলম ছিদ্দিকী মাসুম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, থানার উপপরিদর্শক এস আই ফরিদুল ইসলাম, ইউনিয়নের দায়িত্বরত বিট কর্মকর্তা এস আই মঈন উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।