শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে কো‌নো হালনাগাদ তথ‌্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তিনি একথা ব‌লেন।

 

প্রধানমন্ত্রীর ভারত সফ‌রের অগ্রগ‌তি জান‌তে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চল‌তি মা‌সে সরকারপ্রধা‌নের দি‌ল্লি সফর নি‌য়ে দুই দে‌শের ম‌ধ্যে আলোচনা চল‌ছিল।

ত‌বে প্রধানমন্ত্রীর সফ‌রের পূ‌র্বে দি‌ল্লি‌কে অনুকূল পরিবেশ তৈ‌রির তা‌গিদ দি‌য়ে‌ছে বাংলা‌দেশ। ঢাকার চাওয়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত‌্যর্পণ চু‌ক্তির মাধ‌্যমে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি স‌ন্দেহভাজন হত্যাকারী‌দের প্রত‌্যর্প‌ণ কর‌বে দেশ‌টি।

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে ভারত‌কে যে বার্তা দি‌য়ে‌ছে, তার উত্ত‌রের জন‌্য অপেক্ষা কর‌ছে ঢাকা।

এ ছাড়া, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। ব্রিকসে যোগ দি‌তে ভারত যে আমন্ত্রণ পা‌ঠি‌য়ে‌ছে তা‌তে তা‌রেক রহমান‌কে প্রধানমন্ত্রী উল্লেখ না ক‌রে শুধু বিমস‌টেক চেয়ার বলা হ‌য়ে‌ছে, যা পছন্দ হয়‌নি বাংলাদেশের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews