শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজার জজ আদালতের এপিপি

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়া (২২) নামে একজন গ্রেফতার হয়েছে। তার বাড়ি চিরিঙ্গা ইউনিয়ন পালাকাটা।
শনিবার ২২ আগস্ট) চকরিয়া থানা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার( এএসপি) ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চিরিঙ্গা ইউনিয়নে বাবুইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। পুলিশ তার বাড়িতে অবস্থান টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফাঁসিয়াখালীর ছাইরাখালী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ভোরের কণ্ঠকে জানান, আসামি সাইফুল ইসলামের দেওয়া তথ্য মতে, বসতঘরের খাটের নিচে লুকায়িত অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও ০২ রাউন্ড পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দপূর্বক গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা নং-৩১, তারিখ-২২ আগস্ট ২০২৬ খ্রিঃ, জি.আর. নং-৩৫৫, ধারা- 19A/19(f), The Arms Act, 1878 অনুযায়ী মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews