শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার সদ্য ঘোষিত পহরচাঁদা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে পহরচাঁদা দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয় ফোরকানিয়া মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম।

নিহত জাহাঙ্গীর আলম পহরচাঁদা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা নূরুল আলমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রি। রাত আটটার দিকে স্থানীয় ফোরকানিয়া মাদরাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের সংস্পর্শে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews