
সুস্থ দেহ, সুস্থ মন—মাদকমুক্ত হোক জীবন” “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”– এ প্রতিপাদ্যকে সামনে রেখে
চকরিয়া থানা পুলিশ ষষ্ঠ দিনের মতো উপজেলার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও অভ্যান্তরীণ রাস্তায় চৌকি তল্লাসি বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আবদুল আজিজ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পর থেকে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চকরিয়া থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টা থেকে ষষ্ঠ দিনের মতো মাদকবিরোধী অভিযান পরিচালনা কার্যক্রম শুরু করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নবগঠিত ইউনিয়ন ও পৌরসভা এলাকা মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে পুলিশ টিম ওয়ার্ক ভাবে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে। মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরো জানান, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। মাদকমুক্ত চকরিয়া গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ####