
ওমেঘ
আলেয়া মান্নান
মেঘ তুমি ভেসে ভেসে,সবার খবর রাখো।
আমার মনের মানুষটারে, কি নামে ডাকো?
নদীর কূলে ঘর ছিলো,পাতার ছাউনী দিয়ে।
এখনো কি বৃষ্টি ঝড়াও?সেখানেতে গিয়ে।?
এখনো কি তার উঠোনে,ঝিঙ্গে ফুল ফোটে?
আগের মতোই কি তার মনে,গান গেয়ে উঠে।
এখনো কি ছবি আঁকে,দুতারা বাজায় আর।
ওদিকেতে যাও যদি মেঘ,খবর আনিও তার।জানো মেঘ এখন মোরে,ভুলেই গেছে সে।
তুমি বিনে ওর খবরটুকু,এনে দিবে কে।!!!
তার কাছে যে ছুটে যাবো,সে উপায়ও নাই।
নিজের হাতে ভেঙ্গে দিয়েছে,’নদীর সাঁকোটাই।
তবুও যদি জানতে চায়,শুনিয়ে দিও তাকে।
এখন আমি দিব্যি আছি,ভুলেই গেছি তাকে।
শুনার পরে দেখো যদি,মুসকি একটু হাসে।
সেই খবরটাও আমায় দিও,তুমি ফিরে এসে।
তার সুখেতেই আমি সুখী,সেও জানে ভালো।
তাকে নিয়ে জ্বালিয়ে ছিলাম,আধার ঘরে আলো।