শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা মাস ২০২৬ উপলক্ষে এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে দারুল উলুম মাদ্রাসা হাফেজখানা ও এতিমখানা শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী ও স্থানীয় হাইস্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য লক্ষ টাকার অধিক আর্থিক সহায়ত দেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির লাহারপাড়া গ্রামে বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব রামুর সভাপতি এপে. মোখতার আহাম্মদের নেতৃত্বে এই সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন,এপেক্স ক্লাব অব কক্সবাজার সিনিয়র সভাপতি ও জেলা-০৩ এর সার্ভিস কো-অর্ডিনেটর এপে.জাহাঙ্গীর আলম,এপেক্স ক্লাব অব রামুর প্রতিষ্ঠাতা সভাপতি এপে. জামাল হোছাইন চৌধুরী, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. মোঃ নাছির উদ্দিন,কোষাধ্যক্ষ এপে.শামসু মিয়া,সার্ভিস ডাইরেক্টর এপে.ডাঃমুফিজুর রহমান,এপে.শফিকুল ইসলাম রানা,এপে.জুলফিকার আলী ভূট্টো,এবিএম ইউছুপ মির্জা, এপে.মোঃশহীদ উল্লাহ শহীদ প্রমুখ।
এই সেবা কার্যক্রমে অর্থায়ন করেন, এপেক্স ক্লাব অব রামুর সভাপি এপে.মোখতার আহমদ। এছাড়াও তিনি স্থানীয় দঃমিঠাছড়ি ফিউচার লিডার স্কুল এন্ড কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন রামু ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী এপে.আবুল কায়সার চৌধুরী।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews