মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশিত:
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
১৫
বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমীতে কক্সবাজার জেলা প্রশাসক মো: আবদুল মান্নান।
মঙ্গলবার(২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় চকরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডুম পরিদর্শন করতে আসেন।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস এবং সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার ,চকরিয়া সহকারী কমিশনার (ভূমি ) মো: শফিউল আলম , চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।