শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় শ্যামলী পরিবহনের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবদুল্লাহ ও মো. ইয়াছিন। নিহত আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে ও মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপের সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দু’জনের মরদেহ উদ্ধার করে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. সেলিম মিয়া ভোরের কণ্ঠকে জানান,চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।প্রাথমিক সুরতহালে নিহত দু’জনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews