বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এ বছরও শতভাগ সাফল্যের ধারা বজায় রেখেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৪৮জন ক্যাডেট এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলে দেখা গেছে, সব পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এমন অসাধারণ ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ কর্নেল তাহসিন সালেহীন শিক্ষকমণ্ডলী, ক্যাডেট ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।অধ্যক্ষ কর্নেল তাহসিন সালেহীন বলেন, প্রতিষ্ঠানটির কঠোর শৃঙ্খলা এবং শিক্ষক ও ক্যাডেটদের পরিশ্রমের ফলে প্রতিবছর এসএসসি এবং এইচএসসিতে ভালো ফল করছে বরিশাল ক্যাডেট কলেজ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews