Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার ১ আসনে প্রথম আসলেন ভিপি নুর

By ভোরের কণ্ঠ
July 12, 2025 2 Min Read
0

২৪ জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়ায় নিহত শহীদ আহসান হাবীব ও পেকুয়া উপজেলা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মাধ্যমে কক্সবাজার ১ আসনে পথসভায় যোগ দিলেন কোটা আন্দোলনের অন্যতম মহানায়ক ও ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর,গণধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান, গণধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী আবু জাহের।
শুক্রবার ( ১১ জুলাই) সন্ধ্যা ৭ টায় কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া জনতা শপিং চত্বরে যুব অধিকার পরিষদের চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এএস রায়হানের সঞ্চালনায় এবং গণঅধিকার পরিষদের চকরিয়া উপজেলার আহ্বায়ক এড. আমিনুল এহসানের সভাপতিত্বে পথসভার আয়োজন করা হয়। ভিপি নুরকে একপলকে দেখার অপেক্ষায় হাজার হাজার মানুষ দুপুর থেকে সমাগম হয় অনুষ্ঠানস্থলে।

নুরুল হক নুরু বলেন, বাংলাদেশ থেকে গুমের রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, এ এলাকার কৃতিসন্তান সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ বছর গুম করে ফেলছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি আবার জনগণের মাঝে ফিরে এসেছে। জন আকাঙ্কা বাস্তবায়ন ও ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিলো। জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে সেই শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আপনারা ইতোমধ্যে শুনেছেন। জাতীয় পর্যায়ে আলোচনা চলছে। নতুন নিবার্চন ব্যবস্থার কথা। সেটা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতি। যে দল যত পার্সেন্ট ভোট পাবে, সংসদে তাদের তথ পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। কোন দল আজীবন থাকার সুযোগ পাবে না। দেশের ছোট-বড় সব রাজনৈতিকদলের জাতীয় সংসদে প্রতিনিনিধিত্ব থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৩০০ আসনে ট্রাক প্রতিকে গণঅধিকার পরিষদ নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। তারাই ধারাবাহিকতায় কক্সবাজার ১ আসনে দল থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক আবদুল কাদের (প্রাইম) অংশ নিবে।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক আবদুল কাদের প্রাইম, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন,বান্দরবান জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মালেক,কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মুনতাসিরুল ইসলাম মুকুলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চকরিয়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ আটক ৪

Next

ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *