1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান লামায় ঘুরতে এসো লাশ হয়ে ফিরলেন পর্যটক অনুমতি ছাড়া হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ চকরিয়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ আসামি আটক রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক রামুতে ঋণের বোঝা ও পারিবারিক কলহ: ওড়না পেঁচিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা! চকবাজারে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী এপেক্স ক্লাব অব চকরিয়ার বেস্ট সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াছমিন ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

তারেক রহমানের নির্দেশে নিহত সোহাগের পরিবারকে বিএনপির সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুরান ঢাকার ব্যবসায়ী ও বরগুনার পাথরঘাটার সন্তান লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে শোক প্রকাশ ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

রোববার (১৩ জুলাই) বিকেলে তিনি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের সোহাগের গ্রামের বাড়িতে যান এবং স্থানীয় কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করেন।

ঢাকায় প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয় লালচাঁদ ওরফে সোহাগকে। এই হত্যাকাণ্ড এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

তার মৃত্যুতে পুরো পাথরঘাটা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপি নেতৃত্ব এই ঘটনাকে বর্বর ও অমানবিক বলে বিবেচনা করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। জনসভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার চেয়ে দলীয় অবস্থান তুলে ধরেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোহাগ ছিলেন বিএনপির একজন সক্রিয় ও নিষ্ঠাবান কর্মী। তার অকাল মৃত্যুতে দল একজন সাহসী ও প্রতিবাদী কর্মীকে হারিয়েছে। তারেক রহমান এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দলের নেতাদের।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার শত শত মানুষ এই জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা শেষে নিহত সোহাগের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট