Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো বসতবাড়ি ; উদ্ধারকৃত জায়গায় বৃক্ষরোপণ

By ভোরের কণ্ঠ
July 18, 2025 1 Min Read
0

 

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৮জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা ২টি বসতবাড়ি গুড়িয়ে দিয়ে আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জায়গায় শতাধিক নানান প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ও চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসানের নির্দেশনায়, হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ২নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা , ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত এমইউপি পারভীন আক্তারের উপস্থিতিতে সঙ্গীয় বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে বনবিট কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ বলেন, হারবাং বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২টি বসতবাড়ি আমরা গুড়িয়ে দিয়েছি। এ অভিযানে বনবিভাগের আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। দেশের স্বার্থে ও বনভূমি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।###

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

তারেক রহমান ও বিএনপি দলের বিরুদ্ধে অপপ্রচার, চকরিয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

Next

সাংবাদিক সম্মেলনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের জিন্মিদশায় সাবেক কমিশনার নুর হোসেনের পরিবার, প্রতিকার দাবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *