সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা 

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ভোর ৫ টার সময় উপরোক্ত গৃহবধুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চকরিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান,স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাদের মধ্যে সব সময় বিভিন্ন সমস্যা নিয়ে কথা-কাটাকাটি হত। ফলে আজ ভোর ৫ টার সময় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহত গৃহবধুর পিতা জানান, আমার মেয়ে কি জন্য ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা আমি জানি না। আমার মেয়ে ও মেয়ের স্বামীর মধ্যে কোন বিভেদ হয়েছে কিনা সেটাও জানি না। অর্থাৎ আমার মেয়ে কি জন্য ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা তদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব না।

নিহত গৃহবধু পারেছা বেগম পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মোহাম্মদ নেজাম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুর রহমান বলেন,নিহত পারেছা বেগমের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews