বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ায় অস্ত্রের মুখে সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর করে সর্বস্ব ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মগছড়াজুম এলাকার শাশুড় বাড়ীতে যাওয়ার পথে সড়কে ব্যারিকেট দিয়ে অস্ত্রের মুখে সেনা সদস্য এবং তার স্ত্রীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২২ জুলাই) সাড়ে ১০ টার সময় এ ঘটনা ঘটে।

আহত-রমজান আলী (২৬) ডুলাহাজারা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার মৃত আব্দু সাত্তারের ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সেনাসদস্য হিসাবে কর্মরত রয়েছেন বলে জানা যায়।

আহত সেনা সদস্য রমজান আলী জানান-আমি ও আমার স্ত্রী কার্নিজ ফাতেমা শাশুড় বাড়ী যাওয়ার উদ্দেশ্য অটোরিকশা দিয়ে রওনা হই। যাওয়ার পথে ঘটনাস্থল মগছড়াজুম জামে মসজিদের পাশে পৌঁছলে হঠাৎ টমটম যোগে এসে চিহ্নিত সশস্ত্রাসী জনি সহ আরো ৪/৫জন ছিনতাইকারী আমাদেরকে গতিরোধ করে।
কিছু বোঝে উঠার আগেই আমাকে শক্ত কাঠ আর ছুরি দিয়ে আঘাত সহ লাথি,ঘুষি মেরে রক্তাত্ত করে মাঠিতে ফেলে দেয়। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়লে আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন,লেডিস ব্যাগ আর আমার মানি ব্যাগ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন শিপু বলেন,সেনা সদস্য রমজান ও তাঁর স্ত্রীকে মারধর আর ছিনতাই ঘটনা শুনেছি, খুবই দুঃখজনক। তাই তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

চকরয়িা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম এর কাছে সেনা সদস্য পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,লিখিত এজাহার পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।###

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews