বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁওতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকা বাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বাসস্ট্যান্ড হয়ে মিছিল সহকারে কলেজ গেইটস্থ ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে বক্তারা- এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমলে ও ডিজিএমের অপসারণ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।

বক্তারা আরো বলেন, ঈদগাঁও উপজেলার বহু গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকেনা বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন,এনসিপি নেতা তারেকুর রহমান, রহিম চৌধুরী, ছাত্রদল নেতা হাবিব আজাদ, সংবাদকর্মী মিছবাহ উদ্দিন, নাছির উদ্দীন ও মনির আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত কদিন ধরে গরমের সঙ্গে তীব্র হয়ে উঠে পল্লী বিদ্যুৎ সমিতির অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ ঈদগাঁওবাসী। বিঘ্নিত হচ্ছে এলাকাবাসী দৈনন্দিন জীবন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকে। চরম লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের প্রিন্ট, লেমিনিটিং মেশিন, বাসা বাড়ির ফ্রিজ, এসি, টিভি ও কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশিসময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবা ও বিঘ্নিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews