বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁও উপজেলা নেজামে ইসলাম পার্টির আহবায়ক কমিটি গঠন 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নেজামে ইসলাম পার্টি, ঈদগাঁও উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আজ ২৪ জুলাই ( বৃহস্পতিবার)  বাদ যোহর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। প্রধান বক্তা ছিলেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

এই সভায় সর্বসম্মতিক্রমে গঠিত আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহবায়ক মাওলানা হাফেজ নুরুল আবছার, যুগ্ম আহবায়ক মাওলানা ফরিদুল আলম, মাওলানা কবির আহমদ, সদস্য সচিব মাওলানা হাফেজ মিজানুল হক, সদস্য মাওলানা ইউছুফ, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা নুরুল বশর, মাওলানা নাসির উদ্দীন, হাফেজ সাহাব উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।

সভায় প্রধান অতিথি মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ফ্যাসিবাদি অপশক্তি ঘোলা পানিতে মাছ শিকার করে পুনরুত্থানের অপচেষ্টা করছে। এমতাবস্থায় ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে রাজনৈতিক শিষ্টাচারিতা ও মানবিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে অপশক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews