বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ইসলামাবাদে স্মরণ সভায় গজালিয়া সড়ক ও ব্রীজ দুই শহীদের নামে নামকরনের দাবী 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ গজালিয়ার দুই শহীদদের শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তারা হল নুরুল আমিন ও নুরুল মোস্তফা। ইউনিয়নের গজালিয়া বাজার সংলগ্ন স্থানে ২৫ জুলাই বিকেলে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ নুরুল আমিন জুলাই স্মৃতি সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল আমিনের বয়োবৃদ্ধ পিতা ছৈয়দ নুর। নুরুল মোস্তফার পিতা শফিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু- ঈদগাঁও আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পেয়ার আহমদ, ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আজিম, ছৈয়দ নুর, স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েল, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী,  মাওলানা দিদারুল ইসলাম, জামায়াত চট্টগ্রাম নগর স্বাস্থ্য বিভাগের টিম সদস্য হাফেজ মহিউদ্দিন, স্থানীয় মাদ্রাসার সুপার আমির হোছাইন, জামায়াত নেতা মাওলানা সরওয়ার কামাল।উপস্থিত ছিলেন স্থানীয় অনেকে।

স্মরণ সভার আলোচকরা ‘ইসলামাবাদ গজালিয়া সড়ককে শহীদ নুরুল মোস্তফার নামে ও নবনির্মিত ‘গজালিয়া ব্রীজকে শহীদ নুরুল আমিনের নামে নামকরণের জোর দাবি জানান। বক্তারা শহীদদ্বয়ের স্মৃতি সংরক্ষণসহ তাদের পুরো পরিবারের পুনর্বাসনের দাবিও জানান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হিজবুল্লাহ জাহান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews