বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সার্বিক পরিস্থিতি, জনবল সংকট নিরসনে রোববার (২৭ জুলাই ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।সভায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি সুজন চৌধুরী।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং চিকিৎসা সেবায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। ডাঃ গোলাম মোস্তফা নাদিম এই সংকট নিরসনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং এই সমস্যাগুলো সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার গুরুত্বারোপ করেন।
উপস্থিত সাংবাদিকবৃন্দ হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তাদের পক্ষ থেকে সংকট নিরসনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews