Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানে শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

By ভোরের কণ্ঠ
July 27, 2025 2 Min Read
0

 

বান্দরবানে অপরাধী শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন আদিবাসী ছাত্র সমাজ।
মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বান্দরবানে পদায়ন বাতিলের দাবি উঠেছে। আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় বান্দরবান মুক্তমঞ্চের সামনে আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই জেলায় সদ্য যোগদানকৃত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান একজন চরিত্রহীন মানুষ। সে পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীদেরকে কুপ্রস্তাব দেওয়ায় তার বিরুদ্ধ অভিযোগ আছে। বর্তমানে সে বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন হয়েছে। তার যোগদান বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।
বক্তারা বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা। এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত কর্মচারীদেরকে শাস্তিযোগ্য বদলি করা হবে !
তার মানে কি এ জেলায় সব কর্মকর্তারা নানাভাবে অপরাধী! নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। সুতরাং দ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলি বাতিল করতে হবে। আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য ব্যক্তিকে বান্দরবানে বদলি না দেওয়া হয়, সেদিকে নজর দেওয়ার জন্য দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি উশৈহ্লা মারমা -এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।
প্রসঙ্গত: গত ২৩ জুলাই নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বিরুদ্ধে। এরপরেই মনিরুজ্জামান খানকে বান্দরবানে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইটে প্রজ্ঞাপন
প্রকাশ করা হলে, ক্ষোভে ফেটে পড়ে বান্দরবানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next

চকরিয়া বরইতলীতে ভূমিদস্যুদের তান্ডব ফসল ক্ষেত নষ্ট করে জমি দখলের চেষ্টা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *