Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

৫ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পরিত্যক্ত ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনর্নির্মিত হচ্ছে

By ভোরের কণ্ঠ
July 29, 2025 1 Min Read
0

­কক্সবাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এলাকা ঈদগাঁও উপজেলায় অবস্থিত জরাজীর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রটি অবশেষে নতুন রূপে সেজে উঠতে চলেছে। ৫ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এই কেন্দ্রটি একটি অত্যাধুনিক তিনতলা ভবনে রূপান্তরিত হবে, যা এলাকা বাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ভূমি অফিসের সামনে অবস্থিত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। মশা-মাছি, নোংরা পানিতে পূর্ণ এই ভবনটি স্বাস্থ্যসেবার পরিবর্তে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছিল। ঈদগাঁও উপজেলা ঘোষণার পরেও এর উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
অবশেষে ঈদগাঁওয়ের কৃতি সন্তান,পরিচালক (স্বাস্থ্য), ডা. কামরুল আজাদের আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পের জন্য ৫ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে পরিত্যক্ত ভবনটির জায়গায় একটি অত্যাধুনিক তিনতলা ভবন নির্মাণ করা হবে। ডা. কামরুল আজাদ জানিয়েছেন যে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই নির্মাণ কাজ শুরু হবে।

তিনি আরো জানান, ৩১ শয্যাবিশিষ্ট ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য পাঁচ একর জায়গা অধিগ্রহণের প্রক্রিয়াও চলমান। এটি বাস্তবায়িত হলে ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় তিন লক্ষাধিক মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা যায়।

উল্লেখ্য, ‘ঈদগাঁও যুব ঐক্য পরিবার’ নামের একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে এই উপস্বাস্থ্য কেন্দ্রটির পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সংগঠনটি ডা.কামরুল আজাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগ ঈদগাঁওয়ের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

Next

ঈদগাঁওতে ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিপদ আপদে পাশে থাকার অঙ্গিকার আবু তাহেরের 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *