Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, ২১ কৃতি শিক্ষার্থী পেলো সম্মাননা

By ভোরের কণ্ঠ
July 30, 2025 1 Min Read
0

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম(পিবিজিএসআই), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ( ৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চকরিয়া উপজেলা সুগন্ধা মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর উপপরিচালক প্রফেসর শ.ম সাইফুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর আলীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানে এই কর্মসূচির গুরুত্ব তুল ধরেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ভোরের কণ্ঠকে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চকরিয়া এবং জেলা শিক্ষা অফিস,  যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।প্রতিজনকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।  এই শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত পারফরমেন্সের ভিত্তিতে এই সম্মাননা অর্জন করেছে।

এই সফল আয়োজন স্থানীয় শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চকরিয়ায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ১০ মাদক কারবারি আটক করেছে পুলিশ

Next

যুগান্তর,বাংলাদেশের খবর ও অভয় নগর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *