1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

গানে, কবিতায় ও রচনায় ফিরে দেখা শহিদদের আত্মত্যাগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

শিশু শহিদদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের শাকের মোহাঃ কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা – ২০২৫”।

৩১ জুলাই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন — যাতে অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। শিশুদের শিল্পচর্চা ও মননের বিকাশে এ আয়োজন নতুন মাত্রা যোগ করে।

প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় অভিভাবক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল আলম বলেন,“এই অনুষ্ঠান শুধু শিশুদের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগিয়ে তুলতেই আমাদের এই প্রয়াস। শিশু শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা।”

এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইতিহাস সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট