বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

নির্বাচনের আগে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

আসন্ন সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, শুধু জাতীয় পার্টি নয়- আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী দোসর অন্য দলগুলোকে নিষিদ্ধের বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews