শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

শীর্ষ সুন্দরী অভিনেত্রীদের তালিকায় ষষ্ঠ হানিয়া আমির

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

আ না ডি আরমাস, হান্দে এর্চেল ও অ্যাম্বার হার্ডের মতো তারকাদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষ ১০ জন সুন্দরী অভিনেত্রীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। খবর এআরওয়াই নিউজের।

সম্প্রতি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালে হানিয়া আমিরের অভিনয় ব্যাপক প্রসংশিত হয়। এ ছাড়া পাঞ্জাবি সিনেমার অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। ‘সর্দার জি ৩’ সিনেমায় তার সাফল্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দেয় তাকে।

ইনস্টাগ্রামে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে হানিয়া আমিরের অনুসারী সর্বাধিক। এবার তিনি হলেন আইএমডিবির বিশ্বের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রীর মধ্যে একজন। শুধু তাই নয়, তালিকায় তিনি কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাস (৭ম), ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন (৮ম), জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড (৯ম) এবং তুর্কি সুন্দরী হান্দে এর্চেলের (১০ম) উপরে স্থান করে নিয়েছেন।

তালিকার শীর্ষে রয়েছেন ‘বার্বি’ তারকা মার্গট রবি, তার পরে রয়েছেন হলিউড তারকা শৈলেন উডলি, চীনা অভিনেত্রী ও গায়িকা দিলরাবা দিলমুরাত এবং কে-পপ গার্লস গ্রুপ মোমোল্যান্ডের ন্যান্সি ম্যাকডোনি। এ ছাড়া বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এ বছরের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews