বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁওতে বাস-নোহা-কারের ত্রিমুখী সংঘর্ষে আহত – ৪

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের মেহেরঘোনা এলাকায় বাস-নোহা-কার গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস পেছন থেকে পার্কিং অবস্থায় কারকে ধাক্কা দিলে নোহার সাথে মুখোমুখি হয়ে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের মধ্যে কজনের অবস্থা আশঙ্কাজনক। বাস গাড়ির সামনে ও কার-নোহার পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়,। এসময় বাস চালক পালিয়ে গেছে।

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহের ঘোনা এলাকায় বাস-নোহা-কারের ত্রিমুখী সংঘর্ষে কজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews