শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি সংবর্ধিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার(৩১ আগষ্ট) বিকাল ৫ টার সময় চকরিয়া থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্সের সামনে সংবর্ধনা দেওয়া হয়।

আজ বিকাল ৪ টায় চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক এডভোকেট মনোর আলম সৌদি আরব থেকে উমরাহ শেষে চকরিয়া আসার পথে চকরিয়া হারবাং ইনানী রিসোর্টে সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু শতাধিক মোটরসাইকেল নিয়ে অবস্থান করে। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সে আসলে পৌর যুবদলের নেতাকর্মীরা উপরোক্ত সংবর্ধনা দেন।

চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করার সময় উক্ত কমিটির আহবায়ক এডভোকেট মনোর আলম উমরাহ হজ্ব পালন করার জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। উমরাহর শেষে তিনি আজ চকরিয়া আসেন।

উল্লেখ্য, গত ২১ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews