বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

পোকখালীতে অশ্লীল টিকটক বানানোর অভি যোগে দুই কিশোরকে শাস্তি

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছাত্রীদের নিয়ে অশ্লীল টিকটক ভিডিও বানানোর অভি যোগে দুই কিশোর জনতার হাতে শাস্তি পেল।

গতকাল সকালে ক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী।অভিযুক্ত দুই কিশোর হল রায়হান ও রবিউল।
স্থানীয়রা জানান, দুই দিন আগে পোকখালী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ওই দুই কিশোর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য করে টিকটক বানায় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগে ছাত্র-জনতা তাদের আটক করে বিদ্যালয়ের শহীদ মিনারে এনে মাথা ন্যাড়া করে ও জুতার মালা পরিয়ে দেয়। পরে জব্দকৃত মোবাইলসহ তাদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি বলেন,“আমি স্কুলে পৌঁছানোর আগে এলাকা বাসী ও সাবেক ছাত্ররা তাদের ধরে এনে শাস্তি দেয়। পরে আমি মোবাইল জব্দ করি এবং ইউএনওকে অবহিত করি। পরবর্তীতে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে দু-কিশোর কে ছেড়ে দেওয়া হয়েছে।”

এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা ক্ষোভ প্রশমিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর শাস্তির দাবি অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews