শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

চকরিয়ায় বিশেষ অভিয়ান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন  মো. খোকন (৫৩), শেকাব উদ্দিন(৩২) মো. সাকিব (২০) মো. ভুট্টো (২৬), মো. নুরন্নবী (৪১), আরিফুল হক (৩৫) ও শহিদুল ইসলাম (৪০)। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মোট ৭টি মাদক মামলা ছিল যার মধ্যে ২টি মামলায় পৃথকভাবে ৩ বছরের সাজা ও ২ টি মামলায় পরোয়ানা ছিল। খোকন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটি পাড়ার মেহের আলীর ছেলে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিয়মিত মামলার ২ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়।

 

রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews