বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই এলাকার ক্রাউন রেডিমিক্স সিমেন্ট ফ্যাক্টরির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে থানায় নেওয়া হয়েছে।
নিহত সাজ্জাদ আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটাচলা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে কারখানার সামনে ক্রাউন সিমেন্টের একটি ট্রাকে সাজ্জাদ ঢিল মারেন। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। পরে চালক-হেলপারসহ কারখানার লোকজন মিলে সাজ্জাদকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ টেনেহিঁচড়ে কারখানার ভেতর নেওয়া হয়। রোববার সকাল ১০টার দিকে ক্রাউন রেডিমিক্স সিমেন্টের কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় স্থানীয়রা কারখানায় হামলা চালিয়ে একটি প্রাইভেটকার ও তিনটি মিক্সার গাড়ি ভাঙচুর করে। পুলিশ কারখানার ব্যবস্থাপক মুরাদ হোসেন, নিরাপত্তা প্রহরীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনূর আলম জানান, এ ঘটনায় রোববার রাত ৯টা পর্যন্ত মামলা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews