শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে
বিভিন্ন সময় বিভিন্ন লুকে হাজির হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যার কারণে প্রায়ই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কিছু কিছু সময় বিষয়টি উপভোগ করে নীরবতা পালন করলেও হঠাৎই মাঝেমধ্যে তাদেরকে তোপ দাগেন স্বস্তিকা। এবারও তার ব্যতিক্রম হলো না।
গতকাল রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গেছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো।

’এরপর অভিনেত্রী আরো লেখেন, ‘কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমাকে জোকার বলল। আমি আজকাল এদের ট্রলকারী বলে সম্মান দিতে চাই না। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না।
মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’এবার আবার অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে উপযুক্ত জবাব দিলেন স্বস্তিকা। স্বস্তিকার একটি ছবিতে ধর্মেন্দ্র মন্ডল নামে জনৈক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ‘অনেক বয়স হয়ে গেছে, এবারে অন্তত ভগবানের সংকীর্তন করো, ভগবানকে কৈফিয়ত দিতে মুশকিল হয়ে যাবে, তিনি সবই দেখতে পাচ্ছেন, ভালো কাজ, খারাপ কাজ, একটু ভালো কাজ করে যান, দেখবেন শান্তি পাবেন।’জনৈক ওই ব্যক্তির কমেন্টের জবাবে একটি পোস্ট করেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, ‘এই যে ধর্মেন্দ্র বাবু।
আমাকে অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দ্য ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই। ৪০ হয়ে গেছে মানেই তো নারীদের ডাক এসে গেছে ওপার থেকে। কিন্তু দেখুন ওনার খাতায় আমার অলরেডি টাইম, কিন্তু এই শেষের সময়ও আমি কিসের শান্তি পাব সেটা এই ধর্মেন্দ্র বাবু ডিসাইড করে দেবেন।’স্বস্তিকা লেখেন, ‘ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবানই ওনাকে পাঠিয়েছেন। ভাইলোক কাল যদি পটকে যাই এনাকে ধরবেন। ইনি আমার মৃত্যুর জন্য ভগবানের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। (হাসির ইমোজি)।’

স্বস্তিকার কমেন্ট বক্সে অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন, সত্যি এই সব কমেন্ট হলো এন্টারটেইনমেন্ট। মজা লাগে দেখতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews