বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ

মহেশখালীতে বৃদ্ধকে কু’পিয়ে হ’ত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে শামসু আলম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর, সোমবার রাত ৮টার দিকে দক্ষিণ রাজঘাট কচু তমা মসজিদের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত শামসু আলম মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার মৃত আহমদিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি এশার নামাজের আগে বাড়ি ফিরছিলেন, সে সময় উৎপেতে থাকা একদল হামলাকারী তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়, এবং এক পর্যায়ে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন করে মৃত্যু নিশ্চিত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এ হামলায় নেতৃত্ব দিয়েছেন একই এলাকার জামায়াত নেতা ইসহাক। নিহত শামসু আলমের সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত্র বড়ুয়া বলেন,

“জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের ধরতে অভিযান চলছে।”

মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হোসাইন মাসুম জানান,

“এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। জামায়াত নেতা ইসহাকের নেতৃত্বে সন্ত্রাসীরা নির্মমভাবে শামসু আলমকে হত্যা করেছে।”

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,

“অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে । এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews