শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

ঈদগাঁও যুব ঐক্যের পবিত্র কুরআন শরীফ বিতরণ সম্পন্ন 

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

“বিভেদ নয়,ঐক্য চাই” শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন অরাজনৈতিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবার। দীর্ঘ পাঁচটি বছর ধরে নানা সামাজিক কর্মকান্ডে সফলভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরকারী নিবন্ধিত ম্যাসেনজার ভিত্তিক সংগঠন যুব ঐক্য পরিবার নানা শ্রেনীপেশার সদস্যদের নিয়ে বৃক্ষরোপন,অসহায় ও হতদরিদ্র ছাত্রছাত্রী দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন,নগদ অর্থ বিতরন,মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ ও মোবাইলের গেম প্রতিরোধে সচেতনতার লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন এ সংগঠন।

সেই সাথে হেফজখানা ও মাদ্রাসায় টুপি বিতরন কার্যক্রম চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর (বুধবার) ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফেরখীল একটি ফোরকানীয়া মাদ্রাসা ও ঈদগাঁওয়ে বাসস্ট্যান্ডে দারুল আবরার হেফজ খানায় দু-দফায় পবিত্র কোরআন শরীফ বিতরনকালে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষে অংশ নেন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর,সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ত্রান ও কর্মসংস্থান সম্পাদক ইব্রাহিমসহ আরো অনেকে

উল্লেখ, এই সংগঠনের পক্ষ থেকে নানান সময়ে সহস্রাধিকেও বেশি কুরআন শরীফ বিতরন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews