শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় মেম্বার আকতার আহমেদের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ ০৫ নং ওয়ার্ডের মেম্বার আকতার আহমদ এর ব্যক্তিগত উদ্যোগে ফ্রি চিকিৎসা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সারাদিন এভারগ্রীন হাসপাতালের অধিনে শতাধিক গাইনি, এলার্জি, চক্ষু, মেডিসিন রোগীদের চিকিৎসা দিয়েছেন ডা: ফয়সাল আহমেদ, ডা: সুমাইয়া শারমিন প্রমা, ডা: মো: এন হোছাইন সাকিব।

সেবাপ্রাপ্তিরা জানান,গ্রামের মানুষ ভালো ডাক্তারদের চিকিৎসা না পাওয়ায় তারা হতাশ ছিলো, তবে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প পেয়ে তারা অত্যন্ত খুশি।
এই বিষয়ে ডাক্তাররা বলেন, অধিকাংশ রোগীরা ডায়াবেটিস, প্রেশার, চর্ম,যৌন, এলার্জি, হাঁড়ের ব্যাথা, মাথাব্যথা, স্নায়ু রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাই আমরা টিম করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে সেবা দিয়ে যাচ্ছি। এতে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পরামর্শ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, শিশু ও মহিলাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

এই বিষয়ে স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে প্রায়ই অসুস্থ হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তবে এই ধরনের আয়োজন মাঝেমধ্যে হলে সাধারণ জনগণের স্বস্তি ফিরবে সেই সাথে তারা ভালো একটা ফ্যাসিলিটি পাবে।

এম.ইউপি আকতার আহমদ বলেন, ক্যাম্পে আগাত শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করেন এবং যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ থাকার আহবান জানান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করতে যাচ্ছি। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews