1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

চকরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে মালামাল লুটের অভিযোগ করেন স্কুল কমিটির সাবেক সহসভাপতি কাউন্সিলর জাফর আলম কালু।

শনিবার (১৩ সেপ্টম্বর) সকাল দিকে এ ঘটনা ঘটে।
স্কুল কমিটির সাবেক সহসভাপতি কাউন্সিলর জাফর আলম কালু জানান, ১৮সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে, যে কমিটির নেতৃত্বে একটি ফাউন্ডেশন করা হয়েছে। ফাউন্ডেশনের নাম চকরিয়া ফাউন্ডেশন। চকরিয়া ফাউন্ডেশনই চকরিয়া ক্যামব্রিয়ান স্কুল পরিচালনা করে আসছে।
২০১১সালে চকরিয়া পৌরসভার খোদারকুম নামক এলাকায় ব্যবসায়ী ফরিদ আহমদ, বশির আহমদ ও মোঃ কাসেমের মালিকানাধীন ভবনে ভাড়ায় স্কুলটি পরিচালিত হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা নানা অনিয়মের অভিযোগে এডহক কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। এমনকি বিদ্যালয়ে তালাও মারে। কিন্তু জোর করে থেকে যায় এডহক কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। একপর্যায়ে তারা স্কুলটি সরিয়ে নেওয়ার পায়তারা করে। এরই মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে স্কুলটিতে একটি এডহক কমিটি চাপিয়ে দেওয়া হলে শুরু হয় নানা দ্বন্ধ।
জাফর আলম কালু আরও জানান, আমরা স্কুল ও ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলটি না সরাতে ব্যবস্থা নিতে গত (৭সেপ্টম্বর) রবিবার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছি।
শনিবার সকালে প্রধান শিক্ষক জহিরুর ইসলামের নেতৃত্বে স্কুলের সকল প্রকার প্রায় ৮লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি দাবী করেন-স্কুলটি নিয়ে তারা ছেলে খেলা করেছে, এতে করে স্কুলটির ভবিষ্যৎ যেমন অনিশ্চিত করেছে তেমনি ৫শত শিক্ষার্থীর শিক্ষাজীবনও শংকায় ফেলেছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে স্কুলের মালামাল সরানো হয়েছে। লুটের অভিযোগ সত্য নয়।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট