শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

পোকখালীতে শিশু নির্যাতনের ঘটনায় দুইজন হেফাজতে

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ঈদগাঁও উপজেলার পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুইজনকে জিজ্ঞাসা বাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, এক শিশুকে হাতে-পায়ে ও গলায় শেকল পরিয়ে নির্যাতন করা হচ্ছে।

নির্যাতিত শিশুটির নাম মিছবাহ্ উদ্দিন (১২)। সে পোকখালী ইউনিয়নের আয়রাবো টেক এলাকার মোস্তাক আহমদ ওরফে গুরা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে মোস্তাক আহমদ তার ছোট্ট ছেলেটির ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাত ১১টার দিকে মোস্তাকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় শিশুটিকে উদ্ধার করে তারা। পরে তার সৎ মা ও সৎ বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews