শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

মহেশখালীর কালারমার ছড়ায় শাহাদাত হোসেন দোয়েল নামের যুবককে গু’লি করে হ’ত্যা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পারিবারিক বিরোধের জেরে শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মুজিব কিল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভোরের কন্ঠ -কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় দোয়েলকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, শাহাদাত হোসেন দোয়েলের সঙ্গে তার নিকট আত্মীয় সাদ্দামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সাদ্দাম গুলি চালায় বলে অভিযোগ। নিহত দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র এবং অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews