শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত আগস্ট মাসে ১+১=৩ ক্যাপশনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 

এবার সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পরিণীতি, যেখানে তার ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে। এটিই প্রথমবার যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার শারীরিক অবস্থা ভক্তদের সামনে এলো।

প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে ফিরেছেন এই হবু মা। ভিডিওতে তিনি তার চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন।

ব্যক্তিগত জীবনের সবকিছু বা রান্নার মতো ভিডিও না দিলেও তার পোস্ট করা কনটেন্ট ভক্তদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে পরিণীতি তার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করে এবং ভ্যানিলা কেকের ওপর লেখা ‘১+১=৩’ ছবির মাধ্যমে প্রথমবার এই সুখবর জানান। এরপর থেকেই তার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন এই দম্পতিকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews