Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

By ভোরের কণ্ঠ
September 24, 2025 1 Min Read
0
রক্ষণাবেক্ষণ কাজের জন্য চট্টগ্রামের কর্ণফুলী টানেলে ছয় দিন নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনও ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনও ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে।

আরো বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে এ টানেল নির্মাণ করা হয়। ব্যয়ের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে কারা থাকছেন

Next

ঢাকায় ট্রেনে কাটা পড়ে কক্সবাজারের তরুণীর মৃত্যু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *