বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ায় মারধরের একদিন পর গৃহবধূর মৃত্যু জিজ্ঞাসাবাদে স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে স্বামীর মারধরে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে হারবাং ইউনিয়নের ৮নং ওয়াার্ড কাট্টলি এলাকায়  চিকিৎসাকের কাছে নেয়ার পর ওই গৃহবধূ মারা যায়। তার ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী এমরানকে পুলিশ হেফাজতে নিয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গৃহবধূ হুসনারা বেগমের সঙ্গে স্বামী মো. এমরানের রান্না তরকারী নষ্ট করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারধরের ঘটনা ঘটে।

এ অবস্থায় বুধবার বিকালে আহত স্ত্রী হুসনারা বেগমকে স্থানীয় আজিজনগর এলাকায় এক পল্লী  চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করে ওই চিকিৎসক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  তৌহিদুল আনোয়ার বলেন, মারধরে আহত করার পরদিন হুসনারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। গৃহবধূর মাথায় দুপাশে ফুলা জখম রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে হারবাং পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews