শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

ঈদগাঁওতে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর শাখার উদ্যোগে এক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় মাদ্রাসা আলী বিন আবি তালিব (রাঃ) প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোঃ হাকিম আলী।

এতে প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন, “বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। ইসলামি কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত-শিবির অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আমির সোলাইমান মোর্শেদ, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল প্রমুখ।

বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক ও চবির সাবেক ছাত্রনেতা অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, রশিদ আহমদ কলেজ শিবির সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন সভাপতি আলী হোসাইন জিসান।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews