শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

ঈদগাঁও জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ঈদগাঁও ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি বৃহস্পতিবার বিকাল ভোমরিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী, সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন ও ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলী হোসাইন জিসান।

মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এরশাদুল হক, মাওলানা সরওয়ার কামাল, ওয়ার্ড সহ-সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মোস্তাক আহমেদ,যুবনেতা মুজিবুল হক, শিবির নেতা তৌহিদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews