বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁও থেকে অপহৃত শিশু উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও থেকে অপহৃত শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ বিন তামিমকে (১২) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনা নুরে ছখিনা হেফজখানার ছাত্র তামিমকে নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যান এক শিক্ষক। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করেও শিশুর অবস্থান না পেয়ে আতঙ্কিত মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে এসআই আশরাফের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রযুক্তির সহায়তায় দেলোয়ার হোসাইনের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে কুতুবদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অভিযানে স্থানীয় থানা পুলিশও সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই আশরাফ জানান,শিশুটি সুস্থ অবস্থায় পরিবার এর কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।

ঈদগাঁও থানার ওসি জানান, পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিশুকে উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews