বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁও ফুলেশ্বরী নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওর ঐতিহ্যবাহী (ফুলেশ্বরী) নদী দখল করে স্থাপনা নির্মাণে অভিযোগ উঠে।

দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কের ছাগল বাজার সংলগ্ন নজরুল মার্কেটের পেছনে খালের পাড় দখল করে পাকা গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, নদীর প্রাকৃতিক প্রবাহের জায়গা সংকুচিত হওয়ায় বর্ষার সময় পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দেবে। এতে বাজার এলাকার শত শত দোকানপাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগ বিষয়ে নজরুল জানান,বর্ষায় ঢলের পানি থেকে মার্কেট রক্ষায় রেজিষ্ট্রি জায়গার ভেতরে গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। এটিই কোন অবৈধ দখল নয়।

স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছর ধরে ঈদগাঁও (ফুলেশ্বরী) নদীর উভয় পাড়ে প্রভাবশালীরা দখল করে একের পর এক স্থাপনা গড়ে তুলছে। ফলে খালের প্রস্থ কমে গেছে,পানি প্রবাহ ব্যাহত হচ্ছে,ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও অস্তিত্ব।

পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেন, ঈদগাঁওর ঐতিহ্যবাহী (ফুলেশ্বরী) নদীকে রক্ষা করতে হলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা ও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা জরুরি।

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান চান যেন দখল দূষণ থেকে মুক্ত হয়ে ঈদগাঁও (ফুলেশ্বরী) নদী আবার ফিরে পায় তার আগের রূপ।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews