বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁওতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই : ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক দিনমজুরের বসতবাড়ী পুড়ে ছাই। গতকাল বিকেলে স্থানীয় কলেজের দক্ষিণে পূর্ব মেহের ঘোনায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

গ্রাম পুলিশ সদস্য জানান, বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুতের সার্ভিস তার থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। মাটির গুদাম ও টিনের চালার তিন রুমের ঘরটি দীর্ঘসময় ধরে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার যুবক ও গ্রামবাসী এসে অগ্নি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র,কাপড়-চোপড়, ফ্রিজসহ সব পুড়ে যায়। এতে আনুমানিক ৫/৬ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হতে পারে।
তিনি আরো জানান,অগ্নিকান্ডের খবর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম এবং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহার কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকেও অবহিত করা হবে বলে জানায়।

ভোক্তভোগীর স্ত্রী জানান,তার দু-পুত্র, এক মেয়ে ও স্বামী নিয়ে এ বাড়িতে বসবাস করেন। তার দু মেয়ের ইতোপূর্বে বিবাহ হয়ে গেছে। স্বামী মহেশ খালীতে ফার্নিচার তৈরীর কাজ করেন।

স্থানীয় এমইউপি সদস্য গিয়াস উদ্দিন বাহার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দরিদ্র এ পরিবারটির পুনর্বাসনে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews