শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

রামুতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার পুরাতন জামে মসজিদের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয় কৃষকরা পাশের জমিতে কাজ করার সময় ডোবায় ভাসমান একটি বস্তা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক কোম্পানিকে জানালে তিনি রামু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

 

রামু থানার পুলিশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে হত্যা করে লাশ বস্তাবন্দি অবস্থায় ডোবায় ফেলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।” লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews