Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

লামায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা

By ভোরের কণ্ঠ
October 14, 2025 1 Min Read
0

বান্দরবানের লামা সদরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণতা, টেস্ট ফি চার্ট প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের অভিযোগে ‘আলিঙ্গন হসপিটাল’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), লামা-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও নাগরিকদের অধিকার রক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। মোবাইল কোর্ট ডায়াগনস্টিক সেন্টারসমূহে লাইসেন্সের মেয়াদ, টেস্ট ফির চার্ট প্রদর্শন, সেবার গুণগত অবস্থা এবং পরিচ্ছন্নতাসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে। অন্যদিকে, ফার্মেসিগুলোতে ড্রাগ লাইসেন্স, ওষুধের মেয়াদোত্তীর্ণতা, ফিজিশিয়ান’স স্যাম্পল রাখা এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট ইত্যাদি পরীক্ষা করা হয়।

অভিযান চলাকালে, হালনাগাদকৃত লাইসেন্স না থাকা এবং রোগীদের জন্য দৃশ্যমান স্থানে টেস্ট সমূহের ফি চার্ট প্রদর্শন না করার অপরাধে আলিঙ্গন হসপিটালকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, লামার নাগরিকদের জন্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এরূপ অভিযান নিয়মিতভাবে জারি থাকবে। স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করে দেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড ,ইসরাইলকে সহায়তার দায়ে

Next

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *