Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় জুয়েলারি দোকানে বন্ধকী স্বর্ণ নিতে এসে এক ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণের শিকার

By ভোরের কণ্ঠ
October 18, 2025 1 Min Read
0

চকরিয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় জুয়েলারি দোকানে বন্ধকী স্বর্ণ ছাড় করতে এসে মোহাম্মদ সোহেল (৪১) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে ঘটেছে এ ঘটনা। নিখোঁজ মোহাম্মদ সোহেল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নেন পহরচাঁদা বিবিরখিল এলাকার মোহাম্মদ হোসেন সওদাগরের ছেলে।

সে পাশের লামা উপজেলার ফাইতং বাজারের সৌদিয়া স্টোর এন্ড ফ্যামেলী সুপার শপের দোকান করতো। এ ঘটনায় পর দিন বৃহস্পতিবার চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি রুজু করেন নিখোঁজ সোহেলের পিতা মোহাম্মদ হোসেন। পরিবারের আশঙ্কা, তাঁকে অপহরণ করা হয়েছে। কোথায় তাঁকে আটকে রাখা হয়েছে।

 

ভিকটিমের বাবা মোহাম্মদ হোসেন বলেন, বাড়ির একটি বন্ধকি স্বর্ণের আংটি ছাড়ানোর জন্য টাকা নিয়ে বুধবার দুপুর ১২ টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীরচরস্থ আমার ভাড়া বাসা থেকে চকরিয়া নিউ মার্কেটের উদ্দেশ্যে যায় সোহেল। পরে দুপুর পৌঁনে ১টার সময়ও তার সাথে ফোনে যোগাযোগ হয়। এর পর থেকে তার সাথে আর কোনধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। এ অবস্থায় আত্মীয়-স্বজন সব জায়গায় খুঁজাখুঁজির পরেও না পেয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি। (যার নং ৮৪৫/২০২৫)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করে থাকতে পারে।

 

তিনি তার ব্যবসায়ী ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেতে আমরা ইতোমধ্যে বিভিন্ন অনুসন্ধান শুরু করে দিয়েছি। এ বিষয়ে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।##

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

Next

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে ইউএনওর অভিযান, জব্দ বালুর স্তুপ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *