শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

কোরআন প্রতিযোগিতায় ঈদগাঁওর মোহাম্মদিয়া রওদ্বাতুত মাদ্রাসার কৃতিত্ব 

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত চকরিয়ায় জাতীয় হিফজুল কোরান প্রতিযোগিতায় কক্সবাজার জেলা অডিশনেই এবার কৃতিত্ব ধরে রেখেছেন ঈদগাঁও উপজেলা স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া রও দ্বাতুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা।

গতকাল চকরিয়া সুরাজপুর ইসলামিয়া মাদ্রাসা এ প্রতিযোগিতায় মোহাম্মদিয়া রওদ্বাতুত মাদ্রাসার দুইজন হেফজ ছাত্র তারেকুর রহমান ও আবদু রহমান কৃতিত্ব অর্জন করেছে। তারা তৃতীয় ও অষ্টম স্থান অধিকার করেছেন। তাদের হাতে তুলে দেন ইয়েস কার্ড,সাটিফিকেট,কেস্ট।

এদিকে ২০২৪ সালে প্রতিষ্ঠা লাভ করা মাদ্রাসা টি হাঁটি হাঁটি পা পা করে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে। অল্প সংখ্যক ছাত্র নিয়েই তারা পড়ার মান ধরে রেখেই কোরআন শিক্ষার পাশা পাশি জেনারেল শিক্ষায়ও মোটামুটি অবস্থানে রয়েছে।

মাদ্রাসাটি ২০২৪ সালে ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় একটি সংগঠনের উদ্যোগে হিফজ প্রতিযোগিতায় মেধায় সপ্তম স্থান অধিকার করেন। এছাড়াও বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা কতৃক আয়োজিত পটিয়ায় হেফজ প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করেছিলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুবিনুল হক ইসলামাবাদী এ প্রতিবেদককে জানান-
কোরআনের পাশাপাশি সাধারণ শিক্ষায় অন্যন্য প্রতিষ্ঠানের সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান চলমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews